জ্যাভিয়ের বার্টলেট ও মারনাস ল্যাবুশেনের ব্যাটে লড়াইয়ের পুঁজি সংগ্রহের পথে অস্ট্রলিয়া। দুজনই অর্ধশত করেছেন। বার্টেলেট ৪৮ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলে তাসনিকের বলে বোল্ড হয়ে বিদায় নেন। ল্যাবুশেনের অপরাজিত আছেন ৮১ বলে ৫৪ রানে।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৪২ ওভার ৮ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮৭ রান।

এর আগে ২১.১ ওভারে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রলিয়া। সেখান থেকে বার্টলেট ও ল্যাবুশেন ১০০ রানের একটি জুটি করেন।

খেলার শুরুতেই ইনিংসের তৃতীয় বলে তাসকিনের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। তারপর তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন অ্যালেক্স ক্যারি। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।

এরপর এ ম্যাচের ফিফটির পর, এই ম্যাচেও আশা দেখাচ্ছিলেন ক্যামেরুন গ্রিন। তবে এইবার তাঁর ইনিংসটা লম্বা হলো না। নিজের বলেই দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন তানভীর।