আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাজেহাল হলো পাকিস্তান। আজ লাহোরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাদের ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৭৪ বলে ১০৬, ড্যারিল মিচেল ৮৪ বলে ৮১ ও কেন উইলিয়ামসন ৮৯ বলে ৫৮ রান করেন। জবাবে পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায়। ফখর জামান ৬৯ বলে ৮৪ রান করেন। এছাড়া আগা সালমান ৪০ ও তৈয়ব তাহির ৩০ রান করেন। মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি তিনটি করে এবং মাইকেল ব্রেসওয়েল দুটি উইকেট নেন। ফিলিপস ১৮ রানে এক উইকেট নেয় ম্যাচসেরা হয়েছেন।

সোমবার লাহোরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরপর করাচিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা লড়বে বুধবার। করাচিতে শুক্রবার ফাইনাল।