ব্রাজিলিয়ান সুপারস্টার
নেইমারকে বিক্রি করতে সৌদি লিগের দল আল হিলালের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে ফরাসি ক্লাব
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তার জন্য ৯০ মিলিয়ন ইউরো (৭৭.৬ মিলিয়ন পাউন্ড) ফি
পাবে পিএসজি। এরসঙ্গে চুক্তিতে আরো কিছু শর্ত যুক্ত থাকবে। খবর বিবিসি।
এখন স্বাস্থ্যপরীক্ষা
ও কাগজপত্র প্রস্তুত হলেই ৩১ বছর বয়সী সুপারস্টারের দলবদল সম্পন্ন হবে।
২০১৭ সালে দুনিয়া কাঁপানো
চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তাকে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন
ইউরোয় কিনে নেয় পিএসজি। বার্সার অনিচ্ছার পরও রিলিজ ক্লজ সক্রিয় তাকে দলে নেয় ফরাসি
জায়ান্টা।
দলবদলের গুঞ্জনের কারণে
গত শনিবার লরাঁর বিপক্ষে প্রথম লিগ ম্যাচে নেইমারকে দলে নেয়নি পিএসজি। কিলিয়ান এমবাপ্পেও
একই কারণে স্ট্যান্ডে বসে খেলা দেখেছেন। বলা হচ্ছে, নতুন মৌসুম নতুন কোচ লুই এনরিকের
পরিকল্পনায়নেই নেইমার। এ কারণেই তাকে বিক্রি করে দিচ্ছে ক্লাবটি।
পিএসজিতে বছরে ২৫ মিলিয়ন
ইউরোর মতো আয় করেন নেইমার। তিনি ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে ১৩টি শিরোপা জিতেছেন।
এর মধ্যে পাঁচটি লিগ শিরোপা। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে উঠেছিল পিএসজি। যদিও একাধিকবার
ইনজুরিতে পড়ায় তার পিএসজি অধ্যায় বাধাগ্রস্ত হয়। চোটের কারণেই তিনি ২০১৯ সালের কোপা
আমেরিকা আসর এবং ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি।
৩১ বছর বয়সী নেইমারকে
আর দলের মূল কিংবা অপরিহার্য খেলোয়াড় ভাবছেন না পিএসজির হেড কোচ লুই এনরিকে। তাই খেলোয়াড়টিকে
বিক্রি করে অপেক্ষাকৃত তরুণ কাউকে সুযোগ করে দিতে চায় ক্লাবটি।
এই গ্রীষ্মেই এর আগে নেইমারের
সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও সাবেক সতীর্থ মেসিকেও কিনতে চেয়ে ব্যর্থ হয়েছে আল হিলাল।
তাদের এমবাপ্পের সঙ্গে কথা বলার অনুমতিও দেয় পিএসজি। যদিও ২৪ বছর বয়সী এমবাপ্পে এখনই
সৌদি আরবের মতো অখ্যাত লিগে যেতে চান না বলে সেই আলোচনা আর এগোয়নি। এমবাপ্পের জন্য
পিএসজি ২৫৮ মিলিয়ন পাউন্ড ফি চেয়েছিল। এমবাপ্পে অবশ্য এক বছরের জন্য সৌদি আরবে যেতে
রাজি হননি।
আর আর্জেন্টাইন সুপারস্টার
মেসি নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। সেখানে এরই মধ্যে আলো ছড়িয়েছেন
৩৬ বছর বয়সী ফরওয়ার্ড। মেসি ও এমবাপ্পেকে না পেয়ে আল হিলাল এবার নেইমারের দিকে হাত
বাড়িয়েছে। এবার কি সফল হবে সৌদি পেশাদার লিগের দলটি?
ক্রিস্টিয়ানো রোনালদো,
করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও রুবেন নেভেস এরই মধ্যে
সৌদি লিগে নাম লিখিয়েছেন। এবার পেট্রোডলারের ঝলকানিতে মুগ্ধ হয়ে সৌদির বিমান ধরবেন
নেইমারও। স্কাই স্পোর্টস










