অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সুপার টুয়েলভে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। রোয়েলফ ফন ডার মারউই রয়েছেন ইনজুরিতে। তার পরিবর্তে খেলবেন শারিজ আহমাদ। এছাড়া টিম ফন ডার গুটেনের পরিবর্তে খেলবেন লোগান ফন বিক।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ‘আমরা হোবার্টে পরে এসেছি। এখানে প্রস্তুতির সুযোগ পাইনি। তবে নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কিন্তু যতই প্রস্তুতি নিই, আমাদের প্রয়োজন পারফর্ম করা।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন ও পল ফন মিকারেন।










