চলতি নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারের লজ্জা দেয়া যুক্তরাষ্ট্র আজ বুধবার নিউইয়র্কে ‘এ’ গ্রুপ ম্যাচে কাঁপিয়ে দিচ্ছে শক্তিশালী ভারতকে। টস হেরে ব্যাটিং করা যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১১০ রান তুলতে সমর্থ হয়। এরপর বোলিংয়ে শক্তি দেখায় স্বাগতিক দলটি। ১০ রানের মধ্যে দলটির তুলে নেয় ভারতের দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দুটি উইকেটই নেন ভারতীয় বংশোদ্ভূত পেস বোলার সৌরভ নেত্রভালকার। যদিও এরপর সূর্যকুমার যাদবের লড়াকু ফিফটিতে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। যাদব ৫০ রানে অপরাজিত থাকেন। হার না মানা ৩১ রান করে তাকে সুযোগ্য সঙ্গ দেন শিবাম দুবে। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করল ভারত।
এর
আগে অর্শদীপ সিং (৪/৯) ও হার্দিক পান্ডিয়ার (২/১৪) পেস তোপের মুখে টেনেটুনে ১০০ পার
হয় যুক্তরাষ্ট্র। নিতিশ কুমার ২৭ ও স্টিভেন টেইলর ২৪ রান করেন।
ভারতের জয়ে জয়ে সুপার এইটে ওঠার আশা বেঁচে থাকল পাকিস্তানের। এজন্য আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রকে হারতে হবে এবং শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে।










