ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, রোববার হালকা জ্বর ছিল সৌরভের। এর পরই দ্রুত করোনা পরীক্ষা করানো হয় তার। গতকাল পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই সাবেক ভারতীয় অধিনায়ককে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
বিসিসিআই সভাপতি করোনার টিকার দুই ডোজই নিয়েছেন। তিনি সম্প্রতি পেশাগত কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করছিলেন, পেশাদার কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।
এ বছরের শুরুতে দু’দফা হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেসময় হৃদরোগের সমস্যা দেখা দেয়ায় তার এনজিওপ্লাস্টি করা হয়
সৌরভ গাঙ্গুলি কভিড-১৯ পজিটিভ
কভিড-১৯ পজিটিভ হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। গতকাল সোমবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।










