নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘এ’ গ্রুপের ম্যাচে সাবিনা খাতুনরা মুখোমুখি হবেন পাকিস্তানের মেয়েদের। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ। পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয়েছে। আজ তারা জিততে মরিয়া হবে। বাংলাদেশও শুভসূচনা চায়। ২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এ গ্রুপ থেকে দুটি দল উঠবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপে লড়ছে নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান