বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে
দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন। বিসিবির এক শীর্ষ পরিচালককে তিনি দেশের বাইরে থেকে ফোনে
এই ইচ্ছার কথা জানিয়েছেন বলে জানা গেছে। সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান লন্ডনে চলে
গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিসিবির একটি সূত্র দেশের শীর্ষ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
বর্তমানে বোর্ডের যে কয়জন পরিচালক সক্রিয় আছেন, বুধবার তাঁরা বর্তমান পরিস্থিতিতে নিজেদের
করণীয় ঠিক করতে আলোচনায় বসেছিলেন। সেখানেই একজন পরিচালক সভার সবাইকে পাপনের এই ইচ্ছার
কথা জানান। বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতেই সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি
আছেন পাপন। তবে নিয়মের মধ্যে থেকেই তাকে পদত্যাগ করতে হবে। জোর করে তাকে ক্ষমতাচ্যূত
করতে গেলে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ।
বিসিবি সভাপতি পাপন আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর
দায়িত্বেও ছিলেন।










