ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে। উভয় দলই জেতায় পয়েন্ট টেবিলেও অবস্থানের হেরফের হয়নি। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে, আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে। চেলসি ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।
অ্যানফিল্ডে উত্তাপের ম্যাচে ২৯ মিনিটে মোহাম্মাদ সালাদ পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। ৪৮ মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে সমতা আনে চেলসি। যদিও তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লিভারপুল। এবার গোল করেন কার্টিস জোনস।
এর আগে জস্কো গার্দিওল ও জন স্টোনসের গোলে ভর করে উলভারহ্যাম্পটনকে হারায় ম্যানসিটি।










