মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের অন্যতম কারিগর এবাদত হোসেন। দুই দশকেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের মাঠে জিতল বাংলাদেশ। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে কার্যত হিরো বনে গেছেন তরুণ এ তুর্কি। পরবর্তী প্রজন্মের জন্য জয়টাকে উদাহরণ হিসেবেও মন্তব্য করেন তিনি।
ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ এই জয়টা চেয়েছিল পরবর্তী প্রজন্মের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করানোর জন্যও।
তিনি আরো বলেন, নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনো ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।
বোলিং কোচ ওটিস গিবসন তাকে সমর্থন যুগিয়েছেন বরাবর। তাকেও ভুললেন না এবাদত। বললেন, গত দুই বছরে ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্ল্যাট থাকে। আমরা এখন বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয় সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।
একসময় ছিলেন ভলিবল খেলোয়াড়। সেখান থেকে নিউজিল্যান্ডে ম্যাচ জেতার নায়ক। এ নিয়ে এবাদত বলেছেন, আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি। বাংলাদেশ ও বিমানবাহিনীর প্রতিনিধিত্ব করাও।
পরবর্তী প্রজন্মের জন্য জয়টা উদাহরণ : এবাদত