আগামী ১৫ মে কক্সবাজারে শুরু হবে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ক্যাম্প ২০২২। এবারের ক্যাম্পের অনুশীলন হবে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে। এজন্য ডাকা হয়েছে ২৭ ক্রিকেটারকে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আগামী ১৪ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হতে বলা হয়েছে ক্রিকেটারদের। ১৫ মে থেকে ১ জুন পর্যন্ত ফিটনেস ও বোলিং ক্যাম্প চলবে কক্সবাজারে। এরপর সিলেটে ২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত স্কিল ক্যাম্প ও সবশেষে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর চট্টগ্রামে স্কিল ক্যাম্প ও অনুশীলন ম্যাচ থাকবে। 

 

বিসিবি এইচপি দল

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হূদয়, অমিত হাসান, আইচ মোল্লা।

 

পেস বোলার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।

 

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, মো. রিশাদ হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

 

উইকেটকিপার: আকবর আলী।