আট বছর পর নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন
হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদকে নিট রান রেটে
হারিয়ে শিরোপা জয় করে তারা। আজ শেষ দিন বৃষ্টিতে উভয় দলের খেলা বাতিল হলে
চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
এবারের লিগে বিকেএসপির ফারজানা হক পিংকি ৪৯০ রান করে সর্বোচ্চ স্কোরার।
৯ ইনিংসে ১৬৩.৩৩ গড়ে তিনি এই রান করেন। তার সর্বোচ্চ ইনিংস হার না মানা ১২৪ রান।
একই দলের মারুফা আক্তার সর্বোচ্চ ২২ উইকেট শিকারি করেন। তিনি ওভারপ্রতি রান
দিয়েছেন ৩.৩৬।
লিগের সেরা খেলোয়াড় হয়েছেন শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির
শোভানা মোসতারি। তিনি ৯ ম্যাচে ৩০৭ রান করেন।









