এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ান রিকার্ভ মিক্সড ইভেন্টে স্বর্ণ জয়ের পর
দলগত ইভেন্টের ফাইনালেও ভারতকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। আজ
থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত মিক্সড ইভেন্টের ফাইনালে বাংলাদেশের রোমান সানা ও
নাসরিন আক্তার জুটি ৫-৩ সেট পয়েন্টে হারায় ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে। শুরুতে
পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রোমান ও নাসরিন চমকই দেখান। জিতে নেন এই টুর্নামেন্টে
দেশের হয়ে প্রথম পদক।
এরপর মেয়েদের দলীয় ইভেন্টে ভারতের পুনিয়া, রিধি ও তানিশাকে ৫-৪ সেট পয়েন্টে
হারান বাংলাদেশের দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফাহমিদা সুলাতানা নিশা। মিশ্র ইভেন্টে জয় কিছুটা সহজ
হলেও দলীয় ইভেন্টে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয় বাংলাদেশের প্রতিযোগীদের।
প্রথম সেটে ৪৭-৪৮ পয়েন্টে ভারত জেতে। বাংলাদেশ দ্বিতীয় সেটে ঘুরে
দাঁড়ায় ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ ৬০-৫৬ পয়েন্টে জিতে এগিয়ে যায়।
চতুর্থ সেটে আবার ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায়। এরপর টাইব্রেকে
বাংলাদেশ পঞ্চম সেট ২৮-২৭ পয়েন্টে জিতে সোনার পদক অর্জন করে।
মেয়েদের রিকার্ভ ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের নাসরিন আক্তার।
ফাইনালে তিনি হারিয়েছেন বাংলাদেশেরই আরেক প্রতিযোগী দিয়া সিদ্দিকীকে।










