আগামীকাল গুলশান ক্লাবের উদ্যোগে ‘গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২২’
নামে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। গতকাল গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ক্লাবটির প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল জানান, ছয় দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১৫টি ক্লাব অংশ নিচ্ছে। এবারের আয়োজনে ১৭টি ইভেন্টে মোট ৭১৬ জন প্রতিযোগী অংশ নেবেন। ১২ নভেম্বর এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ হবে।
সংবাদ সম্মেলনে গুলশান ক্লাবের সেক্রেটারি লে. কর্নেল (অব.) ফেরদৌস
খান, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান তমাল, ভাইস চেয়ারম্যান আহমেদ কবির, বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ, চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










