যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। তার এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ বর্জন করা উচিত বলে মনে করেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ওকে গটলিচ। তিনি বলেছেন, ‘আমি মনে করি সামনে এমন সময় আসবে, যখন আমাদের বিষয়টি (বিশ্বকাপ বয়কট) নিয়ে ভাবতেই হবে।’ ফরাসি সরকার বিশ্বকাপ বয়কটের পক্ষে নয়, আর ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, তারা বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে। বিবিসি
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ বর্জনের পরামর্শ জার্মান ফুটবল কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন।










