চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় দিন গুনছে 'পাঠান'। তার ঠিক আগেই এল সুখবর। আর সেটি হলো, হলিউডের টম ক্রুজ ও জর্জ ক্লুনিকে ছাপিয়ে গেছেন শাহরুখ খান।
ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স প্রকাশিত তথ্য অনুসারে, বিশ্বের সম্পদশালী অভিনেতার তালিকায় কিং খানের অবস্থান এখন চতুর্থ। তালিকার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ড-আপ কমেডিয়ান জেরি সিনফিল্ড।
একমাত্র ভারতীয় হিসেবে অবস্থান করছেন বলিউড কিং। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি ডলার। ৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে তার ঠিক আগের অবস্থানে রয়েছেন ডোয়াইন জনসন। যেখানে প্রথম অবস্থানে থাকা জেরি সিনফিল্ডের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। পাঠান ছাড়াও শিগগিরই আরো দুটি সিনেমা নিয়ে আসছেন শাহরুখ খান।
মুক্তির অপেক্ষায় রয়েছে অ্যাটলি পরিচালিত জওয়ান ও রাজকুমার হিরানি পরিচালিত ডানকি।










