২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ, কালকি কেকলা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ১৫ বছর পর জয়া আখতার জানালেন, তিনি এর সিকুয়াল নির্মাণ করবেন। কাজে এরই মধ্যে হাত দিয়েছেন। এর আগে ২০২৫ সালে ইয়াস আইল্যান্ডের একটি বিজ্ঞাপনে হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতার একসঙ্গে হাজির হওয়ার পর ভক্তদের মধ্যে সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। মুনসুন ফিল্ম ফেস্টিভ্যালে দ্য হলিউড রিপোর্টারকে একটি সাক্ষাৎকার দেন জয়া। সেখানে তিনি জানান, জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়াল নিয়ে কাজ করছেন। কাজ কোন পর্যায়ে আছে, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি।
আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিকুয়াল
বলিউডের কিছু সিনেমা দর্শক কখনো ভুলতে পারে না। এমনই একটি হলো জয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’।









