অস্কারের ৯৬তম আসরের শর্টলিস্ট ঘোষিত হয়েছে ১০ বিভাগের জন্য। এগুলো হলো ডুকমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্টফিল্ম, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল, মিউজিক স্কোর, মৌলিক গান, অ্যানিমেটেড শর্টফিল্ম, লাইভ অ্যাকশন শর্টফিল্ম, শব্দ ও ভিজুয়াল ইফেক্ট। এ বিভাগগুলোয় এগিয়ে বারবি, ওপেনহাইমার, কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, দ্য কালার পার্পল ও দ্য জোন অব ইন্টারেস্ট। এ শর্টলিস্টের মধ্য থেকে ১১-১৬ জানুয়ারি চলবে ভোট। সে ভোটই ঠিক করবে কারা পাবে অস্কার।
শর্টলিস্টের ক্ষেত্রে ডকুমেন্টারি ফিচার, ডকুমেন্টারি শর্ট ও ইন্টারন্যাশনাল ফিচারে জায়গা করে নিয়েছে ১৫টি করে সিনেমা। ইন্টারন্যাশনাল ফিচারে আছে আর্মেনিয়া, ভুটান, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, তিউনিশিয়া ও ইউক্রেনের সিনেমা। সেরা অরিজিনাল গানের ক্ষেত্রে একই সিনেমার একাধিক গান জায়গা করে নিয়েছে। এর মধ্যে আছে বারবির তিনটি ও দ্য কালার পার্পলের দুটি গান। এছাড়া কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুনেরও একটি গান আছে।
সূত্র: ইয়ন










