ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরই মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

সম্প্রতি কানাডায় অবকাশ যাপনের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এ অভিনেত্রী। সেখানে তাকে মন্ট্রিয়ল শহরের অলি-গলিতে ঘুরতে দেখা গেছে। ক্যামেরার সামনে ধরা দিয়েছেন হাসিমুখ এবং আনন্দময় ভঙ্গিতে।

সাদা ড্রেস, চোখে রোদ চশমা এবং খোলা চুলে বেশ মানিয়ে গেছেন নুসরাত ফারিয়া। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সাদা পোশাকে ওটা তোমার মেয়ে’। ভক্তরা কমেন্টে তার রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে’, আরেকজন মন্তব্য করেছেন, ‘সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে’।

ফারিয়া তার কর্মজীবন শুরু করেন রেডিও-জকি হিসেবে। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি চলচ্চিত্র 'আশিকী' দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ভারতীয়-বাংলাদেশী যৌথ প্রযোজনার এ সিনেমায় তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা।