নতুন বছরের শুরুটা দুবাইতে উদযাপন করেছেন আরিয়ান খান। বন্ধু ও স্বজন পরিবেষ্টিত আরিয়ানের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলোর মধ্যে বিশেষ একটি ছবি নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই ফ্রেমে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে ধরা পড়েছেন আরিয়ান। কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন সাদিয়া। দুজনের সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন।