দর্পণ সাক্ষী। শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ৩৮তম প্রযোজনা। রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতি নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। এটি রচনা করেছেন চন্দন সেন আর নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।
প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন, অন্তত একবার তাকে আয়নার সামনে দাঁড়াতে হয়। সে আয়না তাকে জিজ্ঞেস করে, ‘হ্যালো মিস্টার হাউ ডু ইউ ডু?’ ভাঙ্গা কাঁচের টুকরোর মতন তখন মুখের রং, রুপ সব ভেঙ্গে পড়ে। বুঝা যায় এতক্ষণে আসল মুখটা দেখা হল। ‘দর্পণ সাক্ষী’ নাটকে মূল্যবোধের অবক্ষয় ও আজকের সমাজের অবস্থানকে অবলোকন করা যাবে।
দর্পণ সাক্ষীর বিভিন্ন চরিত্রে দেখা যাবে খোরশেদ, এহসান, রুশনী, মাহমুদ, মুন্না, আল আমিন, হাসিব, আলফা, জুয়েল, ষড়জকে। নাটকের নেপথ্যে রয়েছেন সাখাওয়াত শিবলী (আলো), আলী আহম্মেদ মুকুল (মঞ্চ), মঈন উদ্দীন কোহেল (আবহ), শাহিনূর সারোয়ার (রুপসজ্জা), রওশন জান্নাত রুশনী (পোশাক)।










