ভেনিস চলচ্চিত্র উৎসবে শনিবার একটি বিরল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে সমর্থন জানাতে আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন হাজারো মানুষ—যুবক থেকে প্রবীণ, অতিথি থেকে সাধারণ দর্শক। তারা ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান তুলে ধরে এবং পতাকা হাতে মিছিলে উপস্থিত হন।
মিছিলের সময় বাজছিল গান, ধ্বনিত হচ্ছিল ঢাকঢোল, এবং আলো ছড়াচ্ছিল ফগহর্ন ও ফ্লেয়ারের মাধ্যমে।

উৎসবের আয়োজক সংস্থা বায়েনালে জানিয়েছে, ‘ভেনিস চলচ্চিত্র উৎসব সব সময় বিশ্বের সবচেয়ে জরুরি সামাজিক ও রাজনৈতিক ইস্যুর প্রতি সংবেদনশীল থেকেছে। এটি উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোতেও প্রতিফলিত হয়।’

উৎসবের প্রধান আলবের্তো বারবেরা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কিছু শিল্পীর আমন্ত্রণ বাতিল করতে বলা হয়েছে, তবে আমরা তা করব না। যারা আসতে চান, তারা আসবেন। তবে স্পষ্টভাবে বলতে চাই, গাজা ও ফিলিস্তিনে যা ঘটছে, তা আমাদের গভীরভাবে দুঃখিত করছে। শিশুদের মৃত্যু আমাদের ব্যথিত করছে। এই যুদ্ধ যত দ্রুত সম্ভব থামা উচিত।’

তবে উৎসবের প্রথম দিনের প্রধান জুরি আলেকজান্ডার পেইন গাজা প্রসঙ্গ এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমি এখানে সিনেমা বিচার করতে এসেছি। আমার রাজনৈতিক মতামত অনেকের সঙ্গেই মিলে যাবে, তবে সেগুলো ব্যক্ত করার জায়গা এটা নয়।’

সূত্র:ভ্যারাইটি