মার্কিন গায়িকা বিলি আইলিশ এ বছর দ্বিতীয়বারের মতো অস্কার জিতেছেন। গত বছরের বেশ আলোচিত সিনেমা বারবির জনপ্রিয় গান হোয়াট ওয়াজ আই মেইড ফরের জন্য। সম্প্রতি এ গায়িকা ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ শিরোনামে তার তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছেন। যেখানে ‘লাঞ্চ’ হলো তার প্রধান একক গান। অ্যালবামটিতে মোট ১০টি এবং সব মিলিয়ে ৪৩ মিনিটের গান রয়েছে।

এছাড়া আইলিশের আগের অ্যালবামগুলোর (হোয়েন উই অল ফল এ স্লিপ এবং হোয়ার ডু উই গো) জন্যও তিনি পেয়েছেন দর্শক প্রশংসা। এ বছরের নতুন অ্যালবামটিতে আইলিশ তার ভাই যিনি একজন পপ তারকা, ফিনিয়াস ওকনেলের সহযোগিতায় অ্যালবামটি তৈরি করেছেন।

বর্তমানে সব জায়গায়ই হিট মি হার্ড অ্যান্ড সফট অ্যালবামের ইতিবাচক প্রশংসায় ভাসছেন গায়িকা আইলিশ। মার্কিন সমালোচকদের কাছ থেকেও গানগুলো প্রায় ৯৫ ভাগ ইতিবাচক রেটিং পেয়েছে। দ্য ইনডিপেনডেন্স জার্নালের হেলেন ব্রাউন, যিনি একজন মার্কিন সমালোচক, নতুন গানের অ্যালবাম নিয়ে তিনি তার মতামত ও রেটিং দিয়েছেন। হেলেন অ্যালবামটি ফাইভ স্টার রেটিংয়ের পাশাপাশি তিনি আরো প্রকাশ করেছেন, ‘অ্যালবামের গানগুলো বেশ আবেগপ্রবণ হওয়ার জন্যই অসাধারণ।’ এছাড়া আরো একজন সমালোচকও ফাইভ স্টার রেটিং দিয়েছেন এবং তিনি লিখেছেন আইলিশ এমন কিছু তৈরি করেছে যার একই সঙ্গে সুরগুলো খুব দামি, আবার দুঃখ আছে বেশ অদ্ভুত কিছু বিষয়েও, যা এ প্রজন্মের জন্য অনেক দামি কিছু। এছাড়া দ্য গার্ডিয়ানের অ্যালেক্রিস পেট্রিডিস লিখেছেন, ‘অ্যালবামটি প্রমাণ দেয় বর্তমান পপ তারকাদের মধ্যে বিলি আইলিশ অন্যতম এক অবস্থান তৈরি করে আছেন।’

সূত্র: ভ্যারাইটি