আজ বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসিহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবাষির্কী। দিনটি উপলক্ষে টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশেষ এ দিনে চ্যানেলজুড়ে প্রচারিত হচ্ছে নানা অনুষ্ঠান—
হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ চ্যানেল আইতে দেখানো হবে আজ বিকাল ৫টায়। রাত ৯টায় প্রচারিত হবে নতুন কমেডি ধারাবাহিক ‘আম্মা’। মাসুম শাহরিয়ারের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এর আগে বেলা ১১টা ৫মিনিটে প্রচারিত হয়েছে ভার্চুয়াল ‘হুমায়ূন মেলা’। এতে পরিবেশিত হয়েছে হুমায়ূন আহমেদের লেখা গান। এছাড়াও নৃত্য, আবৃত্তি পাঠ, স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বাংলাভিশন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে নাটক তারা ‘তিনজন হে পৃথিবী বিদায়’। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে মেহের আফরোজ শাওনের কণ্ঠে হুমায়ূন আহমেদের রচিত ও পছন্দের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘যে থাকে আঁঁখি পল্লবে’। এদিকে চ্যানেলটিতে আজ সকাল ৬টায় সুয়াচাঁন পাখি, সকাল ৯টা ৫ মিনিটে তারা তিনজন ও জুনো খালা, দুপুর ১২টা ৫ মিনিটে ‘হুমায়ূন আহমেদের নীলপদ্মের ছোঁয়া’ অনুষ্ঠানগুলো প্রচারিত হয়েছে।










