অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর সবচেয়ে আলোচিত
পুরস্কার হিসেবে বিবেচিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এ আসরে শুধু সিনেমা নয়, একাধিক
বিভাগে পুরস্কৃত হয় টিভি শোও।
গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার
বেভারলি হিলটনে বসে ৮০তম আসরের জমকালো আয়োজন।
জ্যারেড কারমাইকেলের উপস্থানায় একে একে উন্মোচিত
হয় সেরাদের নাম। আসরে শ্রেষ্ঠ সংগীতে নির্বাচিত হয়েছে দক্ষিণ ভারতীয় ‘আরআরআর’ সিনেমার
‘নাটু নাটু’ গানটি।
এদিকে সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার ঝুলিতে
তুলেছে মার্টিন ম্যাকডোনা নির্মিত 'দ্য বানশিজ অব ইনিশেরিন'। ২০০৪ সালের ‘কোল্ড মাউন্টেন’-এর
পর এবারই প্রথম কোনো চলচ্চিত্র এতগুলো বিভাগে বিজয়ী হওয়ার রেকর্ড গড়ল। তালিকায় রয়েছে
স্পিলবার্গের ‘দ্য ফেবলম্যানস’ ও সান্তিয়াগো মিত্রের ‘আর্জেন্টিনা, ১৯৮৫’।
এক নজরে দেখে নেয়া যাক সিনেমার কয়েকটি পুরস্কার—
সেরা
চলচ্চিত্র: ড্রামায় ‘দ্য ফেবলম্যানস’
ও মিউজিক্যাল বা কমেডি বিভাগে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’; নির্মাতা: স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস); চিত্রনাট্য: দ্য বানশিজ অব ইনিশেরিন (মার্টিন ম্যাকডোনা); সেরা অভিনেতা: ড্রামায় অস্টিন বাটলার (এলভিস)
ও মিউজিক্যাল বা কমেডিতে কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন); অভিনেত্রী: ড্রামায় কেট ব্ল্যানচেট (টার,
ড্রামা) ও মিউজিক্যাল বা কমেডিতে মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স);
সহ-অভিনেতা: কে হাই কুয়ান (এভরিথিং এভরিহোয়্যার
অল অ্যাট ওয়ান্স); সহ-অভিনেত্রী: অ্যাঞ্জেলা
ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার); বিদেশি ভাষার চলচ্চিত্র: আর্জেন্টিনা, ১৯৮৫; সেরা সংগীত: নাটু নাটু (আরআরআর)।










