মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমা ‘খুফিয়া’র টিজার। স্পাই-থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন তাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থি, ওয়াকিমা গাব্বি ও অ্যালেক্স ও’নেল। প্রকাশিত টিজার বা ফার্স্ট লুকে চরিত্রদের লুকও দেখা গেছে। বাঁধনকে দেখা গেছে আবছাভাবে। তবে বেশ গ্ল্যামারাস লুকে দেখা গেছে তাকে। খুফিয়া নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল বাংলাদেশে। সিনেমাটি মুক্তির তারিখ এখনো নির্দিষ্ট হয়নি তবে এ বছরই মুক্তি পাবে বলে জানানো হয়েছে।