নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে নতুক লুকে হাজির হয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা খ্যাত তারকা আল্লু অর্জুন। ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যই প্রশংসা পান দক্ষিণি জনপ্রিয় এ অভিনেতা। লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাঁচা-পাকা চুল, কানে দুল আর সানগ্লাস পরা ছবিটি দেখে অনেকেই বলছেন এটা আল্লুর ‘পুষ্পা’র সিকুয়ালের নতুন লুক। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি এ তারকা।