রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যালের ট্রেলার আসছে আগামীকাল। সন্দ্বীপ রেড্ডি ভাংগা পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। কিন্তু আগামী ১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা অ্যানিম্যালের ট্রেলার আসেনি। এর আগে ৬০ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছিল। সিনেমা মুক্তির মাত্র সাতদিন আগে ট্রেলার প্রকাশ হচ্ছে। শাহরুখ খান অভিনীত জওয়ানকে অনুসরণ করছেন নির্মাতারা। সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করছেন অনীল কাপুর, ববি দেওল ও রাশমিকা মানদানা।