বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। সামাজিক বাস্তবতা, সম্পর্কের টানাপড়েনসহ নানা ধরনের গল্পে দেখা গেছে তাকে। এবার প্রথমবারের মতো ভৌতিক গল্পের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ‘জানি দুশমন-ডর কে আগে মউত হ্যায়’ শিরোনামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। মা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে এগোবে সিনেমাটির গল্প। এতে পারিবারিক গোপন রহস্যের পাশাপাশি থাকবে অতিপ্রাকৃত ঘটনা। যুক্তরাজ্যের পটভূমিতে নির্মিতব্য সিনেমাটিতে পারিবারিক আবেগ ও ভৌতিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হবে। কাহিনীতে থাকবে টানটান উত্তেজনাও।
ভৌতিক সিনেমায় ভূমি পেড়নেকর
এবার প্রথমবারের মতো ভৌতিক গল্পের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী।










