জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত এ সিনেমা আন্তর্জাতিক পর্যায়েও সুনাম কুড়িয়েছে। ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মি অফিসারস ক্লাব সিনেপ্লেক্সে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। ৫ ডিসেম্বরও সিনেমাটির আরো একটি বিশেষ প্রদর্শনী করা হয়েছিল। দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি।