নুহাশ হুমায়ূনের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। গোল্ড লিস্টে যুক্ত হয়েছে ‘‌মশারি’। এশিয়ার সিনেমার অবদানের জন্য গোল্ড হাউজের পক্ষ থেকে এ স্বীকৃতি দেয়া হয়। তালিকা নির্বাচনে কাজ করেছে একটি উপদেষ্টা কমিটি। গোল্ড লিস্টে সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম নির্বাচিত হয়েছে ‘‌মশারি’। ‘‌লিভিং’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন সাহিত্যিক কাজুও ইশিগুরো এবং এ তালিকায়ও সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে ‘‌নাটু নাটু’।