তামিল অভিনেতা মনসুর আলী খানকে ১ লাখ রুপি জরিমানা করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত এ মামলার শুনানি শেষে জানান, মনসুর আলী মূলত একটি ‘পাবলিসিটি স্টান্ট’ করেছেন। এর আগে মনসুর আলী খান তৃষা কৃষ্ণানের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি রুপি দাবি করেছিলেন। মনসুর অভিনয় করেছেন লোকেশ কনগরাজ পরিচালিত লিও সিনেমায়। সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি যখন শুনেছি সিনেমায় তৃষা আছেন, ভেবেছিলাম একটা ঘনিষ্ঠ দৃশ্য থাকবে। কিন্তু সে রকম কিছুই ছিল না।’

এ বক্তব্যের পর তৃষা বিষয়টির সমালোচনা করে বলেন, ‘‌বিষয়টি অত্যন্ত অপেশাদার ও নারীদের প্রতি অসম্মানজনক।’ পাশাপাশি মনসুরের সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করতে হয়নি বলেও তৃষা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: ইয়ন