‘এখনো ইচ্ছে হলে আমি পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল-বিলে যাই।’ নিজের সহজ সরল জীবন নিয়ে এভাবেই স্বীকারোক্তি দিলেন আফরান নিশো।
দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিশো। ভিকি জাহেদের পরিচালনায় এ সিরিজ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সরল জীবন-যাপনের কথা শেয়ার করলেন তিনি।
নিশো বলেন, ‘আমার কাছে এ সব কুসংস্কার মনে হয়। আমি সিম্পল থাকতে পছন্দ করি। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে ভালো লাগে। দিনশেষে তো আমাকে মরতেই হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাই, যতো যোগ্যতা বাড়ুক, আমি ততো গ্রাউন্ডে থাকি এবং আমার ফ্যানদের কাছে পৌঁছাই।’
তিনি আরো বলেন, ‘হিরো বা পারফর্মার হিসেবে আলাদা হাইপ নিতে হবে, সব সময় ধরা-ছোঁয়ার বাইরে থাকতে হবে, প্রটোকল মেনে চলতে হবে—সবগুলো আমার কাছে মিথ। এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় মনে হয়। কেউ ছবি তুলতে চাইলে, আমি না বলতে হলে বলি, 'আমি এখন খুব ক্লান্ত, ছবি তুলতে পারছি না।... আমার মনে হয়, যারা আমার ফ্যান, তাদের সঙ্গে এ বোঝাপড়া থাকা উচিত।’
নিশো বলেন, ‘মানুষ হিসেবে আমি সাধারণ থাকতে চাই, কিন্তু আমার কাজগুলো অসাধারণ হোক। তখন হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়েই দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকা সম্ভব হবে।’
আগামী ৪ সেপ্টেম্বর হইচইইয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘আঁকা’। এতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।









