‘পঞ্চায়েত’-এর নতুন সিজন নিয়ে দুয়ারে হাজির অ্যামাজন প্রাইম। বরাবরের মতোই সিরিজে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা ও রঘুবীর যাদবের মতো অভিনেতারা। প্রধান চরিত্র সচিব জী চরিত্রে থাকা জিতেন্দ্র তৃতীয় সিজনে প্রতি এপিসোড থেকে আয় করেছেন ৫ লাখ ৬০ হাজার রুপি। আইআইটিতে পড়াশোনা করেছেন জিতেন্দ্র কুমার। একদিকে ‘পিচার্স’ ও ‘কোটা ফ্যাক্টরি’র মতো সিরিজ আর অন্যদিকে ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’, ‘চমন বাহার’, ‘জাদুগর’ ও ‘ড্রাই ডে’র মতো সিনেমা। জিতেন্দ্র পরিচিতি অর্জন করেছেন ভারতীয় চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ তারকা হিসেবে। পর্দার পেছনে তার ব্যক্তিগত জীবনও বিলাসবহুল।
হালের তুখোড় জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র। মুম্বাইয়ের আলিশান বাসায় থাকেন তিনি। যদিও বাসাটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা ছবিতে আভিজাত্য বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। বাসায় রুচিশীল নকশা, অভিজাত আসবাবপত্র, বিভিন্ন আইকনিক চরিত্র ও সিনেমার পোস্টার এবং বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম দেখা যায়। তার সংগ্রহে রয়েছে জিএলএস ৩৫০ডি মডেলের মার্সিডিজ বেঞ্জ গাড়ি, যার মূল্য ৮৮ লাখ ১৮ হাজার রুপি। রয়েছে ই-ক্লাস মার্সিডিজ বেঞ্জ, যার মূল্য ৮২ লাখ ১০ হাজার রুপি। এছাড়া রয়েছে ৪৮ লাখ ৪৩ হাজার রুপি দামের একটি টয়োটা ও ৪২ লাখ রুপি দামের একটি মিনি কান্ট্রিম্যান।
ভারতীয় গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে, জিতেন্দ্র পঞ্চায়েতের তৃতীয় সিজন থেকে আয় করেছেন ৫ লাখ ৬০ হাজার রুপি। এপিসোডপ্রতি পঞ্চায়েত থেকে তিনি পেয়েছেন ৭০ হাজার রুপি, যা বাকি যেকোনো অভিনেতার চেয়ে বেশি। তার পেছনে থাকা নীনা গুপ্তা এপিসোডপ্রতি পেয়েছেন ৫০ হাজার রুপি ও রঘুবীর যাদব পেয়েছেন ৪০ হাজার রুপি। অভিনয়ের বাইরে জিতেন্দ্র কুমার বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও স্পন্সর বাবদও আয় করেন। বর্তমানে তিনি ওসওয়াল বুকস, বিংগো ও ইন্স্যুরেন্স দেখার মতো উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের সঙ্গে জড়িত রয়েছেন। জি নিউজের প্রতিবেদন অনুসারে, পঞ্চায়েতের এ অভিনেতার বর্তমান সম্পদের পরিমাণ ৭ কোটি রুপি।
পঞ্চায়েতের প্রথম সিজ়ন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ২০২০ সালে। পরবর্তী সিজ়নের অপেক্ষায় দিন গুনছিল দর্শক। প্রায় দুই বছর পর দ্বিতীয় সিজ়ন নিয়ে ওটিটির পর্দায় হাজির হয়েছিলেন সিরিজ়ের নির্মাতারা। তার পর থেকে উৎকণ্ঠা তৃতীয় সিরিজ় নিয়ে। অবশেষে ২০২৪-এর মে মাসে মুক্তি পেল এর তৃতীয় অধ্যায়। আগের দুটি সিজ়নের সাফল্যের পর ‘পঞ্চায়েত ৩’ নিয়ে উন্মাদনা ছিল দর্শকমহলে। সিরিজে একা জিতেন্দ্র কুমার নন, রঘুবীর যাদব থেকে নীনা গুপ্ত, চন্দন রায়রা নিজস্ব জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।
সূত্র ও ছবি: জিকিউ ইন্ডিয়া










