মণি রত্নমের পোনিয়িন সেলভানের মোট বৈশ্বিক আয় দাাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপি। রজনীকান্তের সিনেমা ২.০কে ছাড়িয়ে সিনেমাটি এখন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা। এটি আমেরিকায় আয় করেছে ৫৫ লাখ ডলারের বেশি। তামিলনাড়ুতে করেছে ১৫০ কোটি রুপি। ১৯০ কোটি রুপি আয় করা কমল হাসানের বিক্রমকে ছাড়াতে পারেনি এখনো। সিনেমাটি মুক্তির ১০ দিনের মাথায় এই আয় দেখে বিশেষজ্ঞরা মনে করছেন মাস শেষে পোনিয়িন সেলভান ভারতের অন্যতম সেরা আয়কারী সিনেমা হবে।