গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে উপস্থিত হওয়ার
পর কয়েকজন হলিউড সেলিব্রিটির কভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এই তালিকা রয়েছেন
কলিন ফারেল, ব্রেন্ডন গ্লিসন, জেমি লি কার্টিস ও মিশেল ফাইফারসহ নামি তারকারা। পুরস্কারের
আসরে যোগদানের কয়েক দিনের মাঝে তারা আক্রান্তের পজিটিভ রিপোর্ট পান।
গোল্ডেন গ্লোবসের পর গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত
হয় ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস। ওই আয়োজনে অংশ নিতে কভিড পরীক্ষা বাধ্যতামূলক করায়
অনেক তারকা যোগ দিতে পারেননি।
কভিড আক্রান্ত হওয়ার খবর এর মধ্যে সোশ্যাল
মিডিয়ায় নিশ্চিত করেছেন কয়েকজন সেলিব্রিটি। মিশেল ফাইফার এক পোস্টে জানান, কভিডের কারণে
ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডসে যেতে না পেরে তার খারাপ লাগছে। অসুস্থতা নিয়ে মন্তব্য
করেছেন কার্টিসও।
হলিউড রিপোর্টার অনুসারে, এই পুরস্কারের মৌসুমকে
সামনে রেখে পরীক্ষা, টিকা ও মাস্কের প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যাওয়ার্ড-শো
নিয়ে হলিউড সেলিব্রিটিতে দুর্দশার কারণে তারা অবাক নন। এপিডেমিওলজিস্ট এবং বোস্টন চিলড্রেনস
হাসপাতালের চিফ ইনোভেশন অফিসার জন ব্রাউনস্টেইন বলেন, এ ধরনের ইনডোর আয়োজনে মুখোশ ছাড়া
চলাচলে ভাইরাস সহজে ছড়িয়ে পড়ে।










