অন্নপুরাণী সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছিল। এজন্য বৃহস্পতিবার ক্ষমা চেয়েছেন সিনেমার অভিনেত্রী নয়নতারা। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘ইতিবাচক বার্তা দিতে চেয়েও আমরা হয়তো অজান্তে অনুভূতিতে আঘাত করেছি। একজন বিশ্বাসী ও নিয়মিত মন্দিরে যাওয়া মানুষ এমন কাজ কখনো করতে চাইবেন না। যাদের অনুভূতি আমাদের সিনেমার দ্বারা আঘাত পেয়েছে তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’