হলিউডের বহু সিনেমায় সংগীত দিয়েছেন হ্যান্স জিমার। অস্কারও পেয়েছেন। তার চেয়ে বড় কথা, আবহ সংগীতে তাকে ধরা হয় মাস্টার। সেই জিমারই এবার কাজ করতে যাচ্ছেন ভারতে। বলিউডের সিনেমায়। এমন কথা উঠেছে সম্প্রতি। বলা হচ্ছে রণবীর কাপুর অভিনীত সিনেমা রামায়ণে তিনি সংগীত করবেন। তার সঙ্গে থাকবেন এআর রহমান। এখনো নিশ্চিত করে জানানো হয়নি। তবে জোর গুঞ্জন আছে রহমান বিষয়টি নিয়ে কাজ করছেন।