আবারো আউটফিট দিয়ে আলোচনায় রণবীর সিং। সম্প্রতি মুম্বাইয়ে টিফানি অ্যান্ড কোংয়ের উদ্বোধনী অনুষ্ঠান হলো। সেখানে যোগ দিয়েছেন বলিউডের বেশ কয়েকজন সুপারস্টার। ছিলেন রণবীর সিংও। এবার অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে নিজের ফ্যাশন দিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা। সাদা রঙের পোশাকের সঙ্গে হাই হিল এবং সেই সঙ্গে তার গলায় ছিল বেস্পোক টিফানির একটি হীরার নেকলেস। সবার নজরকাড়া হীরার নেকলেসটির দাম ২ কোটি রুপি।

রণবীরের এ লুক নিয়ে ভক্তরা প্রকাশ করেছেন তাদের নানা মত এবং অনেক দিন পর রণবীর আবারো তার স্টাইলিশ লুকে ফিরে এসেছেন বলেও অনেকের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন ‘রণবীর মেট গালায় অংশ নিলেই ভালো হতো।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘আমার সত্যি পোশাকটি ভীষণ পছন্দ হয়েছে।’ আবার রণবীরের ২ কোটি রুপির নেকলেস নিয়েও সামাজিক মাধ্যমগুলোয় চলছে ভক্তদের মিশ্র মন্তব্য।

সেই সঙ্গে অভিনেতা নিজেই ভারতীয় অন্যতম বিনোদন ম্যাগাজিন ভোগের সঙ্গে কথা বলেছেন তার সবচেয়ে মূল্যবান গহনাগুলো নিয়ে। যেগুলোয় জড়িয়ে আছে ব্যক্তিগত ও আবেগপূর্ণ অনেক মুহূর্ত। তিনি বলেন, ‘আমার প্রিয় বা সবচেয়ে প্রিয় আংটির মধ্যে একটি হলো আমার বিয়ের আংটি। আমার স্ত্রী আমাকে সেটি উপহার দিয়েছেন। অন্যটি একটি প্লাটিনাম এনগেজমেন্ট রিং এবং সেই সঙ্গে অবশ্য আমার মায়ের হীরার কানের দুল ও আমার দাদির মুক্তোর দুলও আমার অনেক কাছের এবং পছন্দের জুয়েলারি।

এছাড়া অনুষ্ঠানে রণবীরকে দেখা গেছে; প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিলের সঙ্গে কারিশমা কাপুরসহ বেশ কয়েকজন অভিনেতাকে নিয়ে ছবি তুলতে এবং গল্প করে সময় কাটাতে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস