মুক্তির প্রথমদিনে ভিকি কৌশল অভিনীত সিনেমা স্যাম বাহাদুর তেমন সাড়া ফেলতে পারেনি। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে। মুক্তির প্রথমদিন এ সিনেমা ৬ কোটি রুপি আয় করে হতাশ করেছিল ভিকি ভক্তদের। তবে দ্বিতীয়দিন থেকেই এর আয় বেড়েছে। মুক্তির তিনদিনে সিনেমাটি ভারত থেকে আয় করেছে ২৫ কোটি রুপির বেশি। ভারতের সমালোচকরা বলছেন, স্যাম বাহাদুরের আয় ধীরে ধীরে আরো বাড়বে।
ধীরে ধীরে আয় বাড়ছে ভিকির স্যাম বাহাদুরের
মুক্তির প্রথমদিনে ভিকি কৌশল অভিনীত সিনেমা স্যাম বাহাদুর তেমন সাড়া ফেলতে পারেনি।










