মিস ডিভা ইউনিভার্স ২০২২ হিসেবে নির্বাচিত হয়েছেন কর্ণাটকের মেয়ে দিভিতা রাই। রোববার রাতে ২৩ বছর বয়সী এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সান্ধু। ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দিভিতাই ভারতের প্রতিনিধিত্ব করবেন। খবর হিন্দুস্থান টাইমস।
মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে মকুট পরিয়ে দেয়ার একটি ভিডিও শেয়ার করা হয়। এতে দেখা যায়- মিস ডিভা ইউনিভার্স এর মুকুটে প্রথমে একটা চুমু খান হারনাজ সান্ধু। তারপর তা দিভিতাকে পরিয়ে দেন তিনি। এরপর মুম্বাইয়ের তারকা খচিত সন্ধ্যায় একসঙ্গে র্যাম্পে হাঁটেন এ দুই সুন্দরী।
জানা গেছে, দিভিতার জন্ম ভারতের কর্ণাটকে। তিনি পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে তার।
জয়ের পর এ সুন্দরী বলেন, অসাধারণ লাগছে। এটা অবিশ্বাস্য যে অবশেষে আমার মাথায় এ মুকুট উঠল। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিনা। পাগল পাগল লাগছে।
এ বছরের মিস ডিভা ইউনিভার্স এর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪ এর মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তসহ প্রমুখ।










