অক্টোবরে মুক্তি পাচ্ছে জোকার: ফোলি অা দু। এতে অভিনয় করছেন লেডি গাগা। হলিউড এক্সেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে গাগা জোকারে নিজের চরিত্র হার্লে কুইন নিয়েই কথা বলেছেন।
তিনি বলেন, ‘সিনেমার হার্লে কুইন চরিত্রটি একেবারেই আমার নিজস্ব একটি চরিত্র এবং এ চরিত্র সিনেমার জন্য মানানসই। আমি এর আগে কখনই এমন কোনো চরিত্র করিনি, যা এবার এ সিনেমার মধ্য দিয়ে করেছি। তাই এটি একেবারে নতুন কিছু হতে চলেছে, সত্যি এটি ভীষণ আনন্দের কাজ।’ জোকারে গাগাকে দেখা যাবে মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্সের বিপরীতে। এছাড়া সিনেমায় আরো থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরো অনেকে। সিনেমার নির্মাতা টড ফিলিপস ও ডিসি স্টুডিও এর গানগুলো প্রযোজনা করেছে।
সিনেমায় গাগা যে হার্লে কুইনের ভূমিকায় অংশ নিচ্ছেন, সেটি মার্গো রবি তার সুইসাইড স্কোয়াড (২০১৬), বার্ডস অব প্রে (২০২০) ও দ্য সুইসাইড স্কোয়াড (২০২১) এর মতো সিনেমায় ফুটিয়ে তুলেছেন। তবে এবার গাগা চরিত্রটি করছেন বলে রবি এ চরিত্রের পুনরাবৃত্তি নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত।
২০২২ সালেই রবি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিষয়টি আমার জন্য খুব খুশির। কারণ আমি প্রথম থেকেই বলেছিলাম, হার্লে কুইনকে আমি শুধু সে চরিত্রগুলোর মধ্যে দেখতে চাই, যেমন ম্যাকবেথ বা ব্যাটম্যানের মতো চরিত্র যেগুলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ অভিনেতা তৈরি করেছে।’
তিনি আরো বলেন, ‘এটা একটি সম্মানের বিষয়, চরিত্রটিকে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা যেন হার্লে সে চরিত্রগুলোর একটি হতে পারে যা অন্যান্য অভিনেতারাও আগ্রহী হয়ে ওঠেন। তবে আমি মনে করি তিনি (গাগা) এ চরিত্রের সঙ্গে দারুণ কিছু করবেন।’
সূত্র: ডেডলাইন










