বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ও সমালোচিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। ২০২১ সালের মার্চে মুক্তি পাওয়া সিনেমাটি এ বছর আবার মুক্তি পাচ্ছে। ‘‌সিনেমা লাভার্স’ ডে উপলক্ষে আজ থিয়েটারে আসছে দ্য কাশ্মীর ফাইলস। এ উপলক্ষে বিবেক অগ্নিহোত্রী নিজে টু্‌ইটারে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, সিনেমা লাভার্স ডে উপলক্ষে আগামীকাল সিনেমাটির টিকিট বিক্রি হবে মাত্র ৯৯ রুপিতে। তবে এটি এর আগেই জিফাইভে মুক্তি পেয়েছে।