কথা ছিল প্রভাস ও সাইফ আলি খান অভিনীত বড় বাজেটের সিনেমা আদিপুরুষ আগামী জানুয়ারিতে মুক্তি পাবে। তবে নির্মাতা ওম রাউত ভিএফএক্সের কাজটা আরো শক্তিশালীভাবে উপস্থাপন করতে কিছুটা সময় চাচ্ছেন। এ নিয়ে ওম রাউত তার টুইট বার্তায় জানান, ‘আদিপুরুষ কেবল সিনেমা নয়। এটি প্রভু রাম ও আমাদের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরবে। তাই আমাদের আরো কিছুটা সময় নেয়া উচিত। আদি পুরুষ ২০২৩ সালের ১৬ জুনে মুক্তি পাবে।’ এ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই দুর্বল ভিএফএক্স নিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছিল। রামায়ণের কাহিনী অবলম্বনে সিনেমাটিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি শ্যানন।