বক্স অফিসে দাপট দেখিয়ে এবার অস্কার যাত্রা করছে এসএস রাজামৌলির আরআরআর। সিনেমার ‘নাটু নাটু’ গানটি ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে জমা দেয়া হয়েছে। গানটিকে সেরা পাঁচের মধ্যে রেখেছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’। ভবিষ্যদ্বাণী করেছে মেল ব্রোক্স, বিলি এইলিশ, লেডি গাগা, সেলিনা গোমেজ ও ডায়ানে ওয়ারেনের গানের সঙ্গে প্রতিযোগিতার। এনটিআর জুনিয়র ও রামচরণের অভিনয়ে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করে ‘নাটু নাটু’। চন্দ্রবোসের লেখায় গানটি গেয়েছেন রাহুল ও কাল ভৈরব।
গান দিয়ে আরআরআর-এর অস্কার যাত্রা
বক্স অফিসে দাপট দেখিয়ে এবার অস্কার যাত্রা করছে এসএস রাজামৌলির আরআরআর। সিনেমার ‘নাটু নাটু’ গানটি ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে জমা দেয়া হয়েছে। গানটিকে সেরা পাঁচের মধ্যে রেখেছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’।










