বলিউড অভিনেতা হৃতিক রোশান ও সাবা আজাদের সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। তবে নতুন খবর হল এবার হৃতিক রোশান নিজের জুহু-ভারসোভা লিংক রোডের বিলাসবহুল ফ্ল্যাটটি সাবা আজাদের কাছে ভাড়া দিয়েছেন। এনডিটিভি জানিয়েছে, ভাড়া বাবদ সাবাকে মাসে ৭৫ হাজার রুপি দিতে হবে। সাবা ফ্ল্যাটটি এক বছরের জন্য ভাড়া নিয়েছেন।
হৃতিকের ফ্ল্যাটটি মান্নত অ্যাপার্টমেন্টে অবস্থিত। ২০২০ সালের অক্টোবর মাসে তিনি এই ভবনের ১৮, ১৯ ও ২০ তলা কিনেছিলেন ৯৭.৫ কোটি রুপিতে। ডুপ্লেক্স ফ্ল্যাটটির আয়তন ১২ হাজার বর্গফুট। লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তি ৪ আগস্ট স্বাক্ষরিত হয়েছে, যেখানে উল্লেখ আছে সাবা ১ লাখ ২৫ হাজার রুপি জমা দিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে হৃতিক-সাবার প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায়। এরপর তাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি কমেছে। ২০২৫ সালের শুরুতে দুবাইয়ে সময় কাটানোর খবরও আসে। তবে তাদের বিয়ে সংক্রান্ত বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর হৃতিক রোশানের নামে বিভিন্ন সম্পর্কের জড়ানোর গুঞ্জন ছিল। বর্তমানে তিনি সাবা আজাদের সঙ্গে সম্পর্ককে পরিবারের মতো গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
সাবা আজাদ পেশায় মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ (২০১১) এবং ‘ফিলস লাইক ইশক’ (২০২১) সিনেমায় অভিনয় করেছেন। তিনি শর্ট ফিল্ম, থিয়েটার ও গানের জগতে সক্রিয়।









