পিয়ানোবাদক ও কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয় লেস ম্যাকান। ১৯৬৯ সালের ‘হিট কম্পারেড টু হোয়াট’-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি। ৮৮ বছর বয়সে মারা গেলেন এ শিল্পী। খবরটি নিশ্চিত করেছেন, তার দীর্ঘদিনের ম্যানেজার অ্যালান আব্রাহামস। তিনি জানিয়েছেন, ম্যাক্যান লস অ্যাঞ্জেলেস হাসপাতালে মারা যান, যেখানে তিনি নিউমোনিয়ার জন্য চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৯ ডিসেম্বর মারা গেলেও তার মৃত্যুর সংবাদ গতকাল প্রকাশ করা হয়।
কেন্টাকির লেক্সিংটনে জন্মগ্রহণ করেন ম্যাকান। পিয়ানোয় তার সংগীতযাত্রা স্বশিক্ষিত পদ্ধতির সঙ্গে শুরু হয়েছিল। অল্প বয়স থেকেই বাজাতেন তিনি। তবে সাফল্য আসে যখন তিনি মার্কিন নৌবাহিনীতে থাকাকালীন একটি গানের প্রতিযোগিতায় জিতেছিলেন। ফলে দ্য এড সুলিভান শোয়ে তিনি উপস্থিত হওয়ার সুযোগ পান। ক্যাননবল অ্যাডারলির ব্যান্ডে যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা সত্ত্বেও ম্যাক্যানের কর্মজীবন গতি লাভ করে এবং তিনি প্যাসিফিক জ্যাজ রেকর্ডসের জন্য পিয়ানোবাদক হিসেবে রেকর্ড করেন।
ম্যাকান আরো জনপ্রিয় হন ১৬৬৯ সাল থেকে। সে বছর মুক্তি পায় তার অ্যালবাম সুইস মুভমেন্ট। এ অ্যালবামে ভিয়েতনাম যুদ্ধের একটি সমালোচনামূলক ভাষ্য উপস্থাপন করেন ‘কম্পেয়ারড টু হোয়াট’"গানের মাধ্যমে। ম্যাকানের প্রভাব এরপর বাড়তে থাকে। পাশাপাশি তিনি সোল জ্যাজের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেন। সঙ্গে কাজ করেন জ্যাজের সঙ্গে ফাঙ্ক মিশিয়ে। তিনি বৈদ্যুতিক পিয়ানো ও সিন্থেসাইজারের মতো অপ্রচলিত যন্ত্রও গ্রহণ করেছিলেন।
ম্যাকানের কর্মজীবন ১৯৭৬ সাল পর্যন্ত আটলান্টিক রেকর্ডে বিস্তৃত ছিল, এ সময় তিনি ‘ইনভাইটেশন টু ওপেননেস’ (১৯৭৩) ও ‘লেয়ারস’ (১৯৭৪)-এর মতো অ্যালবাম প্রকাশ করেছিলেন। ১৯৯৫ সালে একটি স্ট্রোকের সম্মুখীন হন তিনি। এটি তাকে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত করেছিল। এরপর তিনি কিছুদিনের বিরতি নেন। পরে ‘পাম্প ইট আপ’ (২০০২) ও ‘এ টাইম লেস ক্রিসমাস’ (২০১৮)-এর মতো অ্যালবামগুলো রেকর্ড করেছিলেন। তার কাজ নিয়ে ২০২৩ সালে রেজোন্যান্স রেকর্ডস একটি আর্কাইভাল সংগ্রহ প্রকাশ করে। নাম নেভার আ ডাল মোমেন্ট! লাইভ ফ্রম কোস্ট টু কোস্ট ১৯৬৬-১৯৬৭।
১৯৭৫ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির লার্নিং ফ্রম পারফরমারস প্রোগ্রামে প্রথম আর্টিস্ট ইন রেসিডেন্স শিল্পী হিসেবে তিনি ইতিহাস তৈরি করেন। সংগীতের পাশাপাশি ফটোগ্রাফির দিকেও তার প্রতিভার প্রকাশ দেখা গেছে। ২০১৫ সালে প্রকাশিত বই ইনভাইটেশন টু ওপেননেস: দ্য জ্যাজ অ্যান্ড সোল ফটোগ্রাফি অব লেস ম্যাকান ১৯৬০-১৯৮০-তে তা দেখা যায়।
সূত্র: ইয়ন










