সদ্য সমাপ্ত লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। এই আয়োজনের সেরা ৫ প্রতিযোগিকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদরাতে ম্যাজিক বাউলিয়ানা’। আজ রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন- ম্যাজিক বাউলিয়ানা’র এই সেরা ৫ প্রতিযোগি এখানে গান, গল্প, আড্ডায় মেতে উঠবেন। ঈদ নিয়ে নিজেদের স্মৃতির কথা বলবেন। ছোটবেলায় চাঁদরাতে কে কি করতেন, এখন কি করেন, ঈদ কিভাবে উদযাপন করেন-এসব গল্পের পাশাপাশি প্রত্যেকে আলাদা আলাদা গান পরিবেশন করবেন।
ইন্দ্রানী নিশির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।









