তার জন্মের পর হাসপাতালের বিল পরিশোধ করেছিলেন
মার্টিন লুথার কিং জুনিয়র। কিছুদিন আগেও নেট দুনিয়ায় এ নিয়ে আলোচনায় এসেছিলেন জুলিয়া
রবার্টস।
সম্প্রতি আবার শিরোনাম হলেন এ হলিউড অভিনেত্রী
ও প্রযোজক। গত ১১ জানুয়ারি পিবিএস চ্যানেলের ‘ফাইন্ডিং ইউর রুটস’ অনুষ্ঠানে বিশেষজ্ঞ
হেনরি লুইস গেটস জানালেন, জুলিয়া আদতে রবার্টস নামের কোনো ব্যক্তির বংশোদ্ভুত নয়।
সিনে জগতে ছদ্মনাম বা নাম বদল নতুন কোনো ঘটনা
নয়। তবে জুলিয়া রবার্টস নিজের পারিবারিক নামেই পরিচিত ছিলেন।
দাদার দাদা উইলি রবার্টসের থেকে নির্ধারিত
হয়েছিল অস্কারজয়ী জুলিয়া রবার্টসের পদবি।
গেটস জানালেন, ‘প্রিটি ওম্যান’ অভিনেত্রীর
দাদার বাবা জন জন্মগ্রহণ করার এক দশক আগেই মারা যান উইলি রবার্টস। পরে উইলির স্ত্রী
রোডা সাটল রবার্টস বিয়ে করেন জনৈক হেনরি ম্যাকডোনাল্ড মিচেলকে।
ফলে জুলিয়া আসলে ডিএনএর দিক থেকে রবার্টস
নয় মিচেলের সঙ্গে যুক্ত। জনের বাবা ও জুলিয়ার দাদার দাদা তিনিই।
তথ্যটি বিস্মিত করেছে এই অভিনেত্রী। ‘এটা অবাক করা বিষয়’ উল্লেখ করেন জানান, এই বাস্তবতা মেনে নিতে তার আপত্তি নেই। বরং যা সত্য তা নিয়েই খুশি।
‘টিকিট টু প্যারাডাইজ’ তারকা বলেন, ‘পরিবার তো পরিবারই। তারপরও রবার্টস পদবিকে অগ্রাধিকার দিচ্ছি।’










