জয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ’-এর স্ট্রিমিং শুরু হয়েছে গতকাল নেটফ্লিক্সে। ওয়েব ফিল্মটির গল্প মার্কিন কমিক ‘দি আর্চিজ’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে। এ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে বলিউডের নতুন প্রজন্মের স্টার কিডরা অভিনয় জীবন শুরু করতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা, বনি কাপুরের মেয়ে খুশি কাপুর ও অমিতাভের নাতি অগস্ত্য নন্দ।